গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ জাতীয়
তথ্য বাতায়ন
জেলা পরিষদ, মৌলভীবাজার

শিক্ষাবৃত্তি — আবেদন প্রক্রিয়া

শিক্ষাবৃত্তি — আবেদন প্রক্রিয়া

মৌলভীবাজার জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রতি অর্থবছরে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে অধ্যয়নরত — মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা, অস্বচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে এককালীন বৃত্তি প্রদান করা হয়।

এখনই অনলাইনে আবেদন করুন

স্মারক নং: ৪৬.০০.৫৮০০.০০১.০৮.০১৯.০৫.৪৭০ — শিক্ষাবৃত্তি বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত শর্তাবলি অনুসারে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হয়।

আবেদনের শর্তাবলি

  • আবেদনকারীকে মৌলভীবাজার জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • সংশ্লিষ্ট পরীক্ষায় (এসএসসি/এইচএসসি বা সমমান) উত্তীর্ণ হয়ে বর্তমানে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকতে হবে।
  • অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • নির্ধারিত ফরমে সকল চাহিত কাগজপত্রসহ আবেদন করতে হবে।
  • অসম্পূর্ণ আবেদন এবং চাহিত কাগজপত্র সংযুক্ত না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • সর্বশেষ পরীক্ষার নম্বরপত্র/সনদের সত্যায়িত কপি।
  • বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র।
  • স্থায়ী বাসিন্দা সনদ (ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র কর্তৃক প্রদত্ত)।
  • অভিভাবকের আয়ের প্রত্যয়নপত্র ও পাসপোর্ট সাইজের ছবি।

বিস্তারিত তথ্য ও আবেদন ফরমের জন্য জেলা পরিষদ, মৌলভীবাজার কার্যালয়ে যোগাযোগ করুন অথবা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসরণ করুন।