সরকারের সাথে জেলা পরিষদের সম্পর্ক
জেলা পরিষদের ব্যাপারে জাতীয় সরকারের পর্যাপ্ত ক্ষমতা ও কর্তৃত্ব রয়েছে। সরকারের জারিকৃত জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী পরিচালিত হচ্ছে। সরকার জেলা পরিষদের জন্য বিভিন্ন বিষয়ে আইন, বিধি ও প্রবিধান তৈরী করতে পারেন, যেমন-
- সরকার জেলা পরিষদ সংক্রান্ত আইন, বিধি, প্রবিধি, গেজেট, প্রজ্ঞাপন জারি করেন।
- জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ১৭ হতে ২৬ অনুযায়ী পরিষদের প্রত্যেক ওয়ার্ডের জন্য সরকার তথা নির্বাচন কমিশন কর্তৃক ভোটার তালিকা প্রণয়নে নির্বাচন আয়োজন ও পরিচালনা এবং এ সংক্রান্ত আপত্তীর নিষ্পত্তি করতে পারবেন।
- জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ২৭ ও ২৯ অনুযায়ী সরকার জেলা পরিষদের কার্যাবলী নিরুপন, হস্তান্তর নিয়ন্ত্রণ করতে পারবেন।
- জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৩৬ অনুযায়ী সরকার পরিষদের নির্মাণ কাজের পরিকল্পনা, আনুমানিক ব্যয়ের হিসাব প্রণয়ন, প্রযুক্তিগত ও প্রশাসনিক অনুমোদনের বিধান করবেন।
- জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৩৯ অনুয়ায়ী সরকার প্রত্যেক পরিষদের জন্য সরকারের উপসচিব পদমর্যাদার একজন প্রধান নির্বাহী কর্মকর্তা, একজন সচিব এবং অন্যান্য কর্মকর্তা নিয়োগ করবেন।
- জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৪১ অনুযায়ী সরকার পরিষদের কর্মকর্তা/কর্মচারীদের চাকুরীর শর্তাবলী, বেতনক্রম, পদসমূহের জন্য তফসিল, নিয়োগের যোগ্যতা ও অন্যান্য নীতিনির্ধারণ করবেন।
- জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৪৫ অনুযায়ী জেলা পরিষদের বাজেট সরকার অনুমোদন করবেন।
- জেলা পরিষদ আইন, ২০০০এর ধারা ৪৬ অনুযায়ী প্রত্যেক জেলা পরিষদ তার বার্ষিক ব্যয় ও ব্যয়ের হিসাব পরবর্তী অর্থ বছরের ৩১ শে ডিসেম্বরের মধ্যে সরকারের নিকট প্রেরণ করবেন।
- জেলা পরিষদ আইন,২০০০ এর ধারা ৪৭ অনুযায়ী হিসাব নিরীক্ষার পর নিরীক্ষাকারী কর্তৃপক্ষ একটি পূর্ণাঙ্গ নিরীক্ষা প্রতিবেদন সরকারের নিকট পেশ করবেন।
- জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৪৮ অনুযায়ী পরিষদের উপর ন্যস্ত বা মালিকানাধীন সম্পত্তির ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষন ও উন্নয়ন এবং হস্তান্তর নিয়ন্ত্রণ সরকারী বিধি দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন।
- সরকারের পূর্বানুমোদনক্রমে জেলা পরিষদ আইন – ২০০০ এর ৫১ ও ৫২ অনুযায়ী দ্বিতীয় তফসিলে উল্লেখিত সকল অথবা যে কোন কর, রেইট, ফি এবং টোল নির্ধারিত পদ্ধতিতে আরোপ ও আদায়,কর সম্পর্কিত বিজ্ঞপ্তি, কর তফসিল প্রণয়ন করতে পারবেন।
- জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৬১ অনুযায়ী সরকার পরিষদ বাতিল ঘোষনা করতে পারবেন।
- জেলা পরিষদ আইন, ২০০০ এর ধারা ৬২ অনুযায়ী স্থানীয় সরকার সংক্রান্ত বিষয়ে গবেষণা এবং পরিষদের সদস্য ও কর্মচারীদের প্রশিক্ষণের জন্য সরকার প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন করবেন।
- জেলা পরিষদ আইন ২০০০ এর ধারা ৭৪ অনুযায়ী পরিষদ সরকারের পূর্বানুমোদনক্রমে আইন বা বিধি বিধানের সাথে সামঞ্জস্য রেখে প্রবিধান প্রণয়ন করতে পারবেন।
- জেলা পরিষদ আইন ২০০০ এর ধারা ৭৫ অনুযায়ী সরকার পরিষদের সকল বা যে কোন ক্ষমতা সরকারী গেজেটে বিজ্ঞপ্তির মাধ্যমে যে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষকে অর্পণ করতে পারবেন।
- জেলা পরিষদ আইন ২০০০ এর ধারা ৮২ অনুযায়ী জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত জেলা পরিষদের কার্যাবলী সম্পাদনের জন্য সরকার একজন প্রশাসক নিয়োগ করতে পারবেন।