ঐতিহাসিক প্রেক্ষাপট
কথিত আছে যে, সৈয়দ শাহ মোস্তফা (রঃ) এর জ্ঞাতিপুত্র হযরত ইয়াছিন (রঃ) এর উত্তর পুরুষ মৌলভী সৈয়দ কুদরত উল্লা মনু নদীর তীরে ১৮১০ সালে যে বাজার প্রতিষ্ঠা করেছিলেন, সেই বাজারটি কালক্রমে প্রসিদ্ধি লাভ করে।
১৮৮২ সালের ১ এপ্রিল মৌলভী সৈয়দ কুদরত উল্লা কর্তৃক প্রতিষ্ঠিত বাজারটি কেন্দ্র করে ২৬টি পরগণা নিয়ে দক্ষিণ শ্রীহট্ট মহকুমা প্রতিষ্ঠা করা হয়। ১৯৬০ খ্রিষ্টাব্দে দক্ষিণ শ্রীহট্ট বা সাউথ সিলেট নামের বদলে এ মহকুমার নাম রাখা হয় মৌলভীবাজার। অবশেষে ১৯৮৪ সালের ২২ ফেব্রুয়ারি মৌলভীবাজার মহকুমাটি জেলায় উন্নীত হয়।
এক নজরে মৌলভীবাজার জেলা
| মোট আয়তন | ২,৭৯৯ বর্গ কিলোমিটার |
|---|---|
| মোট জনসংখ্যা | ১৯,৯৪,২৫২ জন (২০১১ আদমশুমারি) — পুরুষ ৯,৮১,৭৮৩ জন, মহিলা ১০,১২,৪৬৯ জন |
| উপজেলার সংখ্যা | ০৭ টি — সদর, রাজনগর, কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ, শ্রীমঙ্গল ও জুড়ী |
| পৌরসভার সংখ্যা | ০৫ টি — মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কুলাউড়া, বড়লেখা ও কমলগঞ্জ |
| ইউনিয়নের সংখ্যা | ৬৭ টি |
| গ্রামের সংখ্যা | ২,০১৫ টি |
| চা-বাগান | ৯২ টি |
চায়ের রাজধানী: মৌলভীবাজার দেশের সবচেয়ে বেশি চা-বাগান অধ্যুষিত জেলা। সবুজ চা-বাগান, ক্রান্তীয় অরণ্য, হাওর ও জলপ্রপাত মিলিয়ে এটি পর্যটনেরও অন্যতম প্রধান কেন্দ্র।